প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2025 ইং
শৈলকুপায় স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণ

মিরাজ আহাম্মেদ,স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের শৈলকুপায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিভাবক জানায়, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী আমার মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এর কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়লে,তখন আমাদের কে বিষয়টি খুলে বলে। সে আরও জানায় এর আগেও রিপন তাকে একইভাবে একাধিক বার ধর্ষণ করেছে। সে সময় তাকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয় যাতেকরে ঘটনা যেন সে কাউকে না বলে। আমরা লোকলজ্জার ভয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার পরিদর্শক শাকিল আহমেদ বলেন, অভিযুক্তকে আটকের জন্য আমরা অভিযান চালাচ্ছি। এছাড়াও ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD